ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • শেবাচিম হাসপাতাল থেকে আটক ২

    শেবাচিম হাসপাতাল থেকে আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গ্রামাঞ্চল থেকে আসা সহজ-সরল রোগীদের ফুসলিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে প্রতারণার দায়ে বরিশালে দুই নারী দালালকে আটক করেছে প্রশাসন। এদের মধ্যে একজনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার এই অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

    জেলা প্রশাসন সূত্র জানায়, গ্রাম থেকে আসা অসহায় রোগীদের ভুল বুঝিয়ে বিভিন্ন ডায়াগনস্টিকে নিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলো একটি চক্র। এ অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন গত শনিবার দুপুরে শের-ই বাংলা মেডিকেলে অভিযান চালায়। এ সময় সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলার বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা সুমাইয়া আক্তারকে ২ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

    অপরদিকে ঝালকাঠীর নলছিটি উপজেলার বাসিন্দা আশামনি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ