ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • পাকা আম বরগুনার বাজারে

    পাকা আম বরগুনার বাজারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চৈত্র মাসে বরগুনা শহরের ফল বাজারে দেখা মিলছে পাকা আমের। পৌর ফল বাজারে মেসার্স মাহিন স্টোরে ২০০ টাকা কেজি দরে আম বিক্রি করতে দেখা গেছে।

    আম ক্রেতা লিটন মিয়া বলেন, গত তিনদিন আগে ফল কিনতে এসে বেশ কিছু দোকানে আম দেখতে পাই। আজ আম কেনার জন্য বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছি। দুইটি দোকানে আম দেখতে পাচ্ছি। বিক্রেতার কাছে এতো আগে পাকা আম এলো কীভাবে জানতে চাইলে তিনি বলেন, এগুলো পাইকারি দরে কিনে খুচরা বিক্রি করছি। বিক্রেতার দাবি, আমের জাতের নাম গোপালভোগ।

    জেলা কৃষি অফিস জানিয়েছে, কৃষি বিভাগ ও প্রশাসনের অনুমতি সাপেক্ষে কৃষকরা গাছ থেকে আম সংগ্রহ করতে পারবেন। প্রশাসনের বেধে দেওয়া সময়ের আগে কোনো আম পাকলে অনুমতি নিয়ে পাড়তে হবে।

    বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এখন বাজারে গোপালভোগ আম আসার কোনো সুযোগ নেই। সাধারণত মে মাসের দিকে এ জাতের আম বাজারে আসার উপযুক্ত সময়। উন্নত জাতের আমের নাম ব্যবহার করে বিক্রেতারা সাধারণ ক্রেতাদের ঠকাচ্ছেন। এসময় শুধুমাত্র 'কাটিমন' থাই জাতের বারোমাসি আম বাজারে পাওয়া যায়।  

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরগুনা কার্যালয়ের উপ-পরিচালক আবু সৈয়দ মো. জোবায়দুল আলম বলেন, বারোমাসি আম চাষ করেছেন অনেকেই। এ আমগুলোই মূলত হাট-বাজারে ছড়িয়ে ছিটিয়ে বিক্রি হচ্ছে। বারোমাসি আম বরগুনার বুড়িরচর ইউনিয়নে চাষ করছেন এক কৃষক। বরগুনা পৌর ফল বাজারে যে আমগুলো বিক্রি হচ্ছে- সে সম্পর্কে আমি অবগত না।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ