ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বরিশালে শেবাচিম ও বাজারগুলোতে জেলা প্রশাসনের অভিযান

    বরিশালে শেবাচিম ও বাজারগুলোতে জেলা প্রশাসনের অভিযান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে দালালদের দৌরাত্ম্য বন্ধে ও বাজার নিয়ন্ত্রনে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। 

    শনিবার রাতে বরিশাল জেলা প্রশাসন মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

    মিডিয়া সেলে জানানো হয়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে দালালদের দৌরাত্ম্য বন্ধে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও লাকী দাসের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এতে দন্ডবিধি ১৮৬০ অনুসারে ‍এক নারীকে ০২মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

    এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে মূল্যতালিকা না থাকা,পণ্যের গায়ে মূল্য অঙ্কিত না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ২টি ব্যভসায় প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় যথাক্রমে ৩ হাজার টাকা ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 


    অভিযানে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন প্রসিকিউশন প্রদান করেন। ‍এছাড়া  বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন।

    অভিযান পরিচালনা শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাকী দাস জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ