ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বাবুগঞ্জে রেনু শিকারের অপরাধে ৩ জেলেকে অর্থদন্ড

    বাবুগঞ্জে রেনু শিকারের অপরাধে ৩ জেলেকে অর্থদন্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে অবৈধ মশারি জাল দিয়ে মাছের রেনু পোনা শিকারের অপরাধে ৩ জনকে আর্থিক জরিমানা, একটি মশারি জাল ও ১ টি নৌকা জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।

    শনিবার সকাল ৬ টায় উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে ১ টি মশারি জাল জব্দ ও ৩ জন জেলেকে আটক করা হয়।


    আটককৃত জেলেদেরকে  দুপুরে ৩ টি মামলায় মৎস্য রক্ষা আইনে ৩ জনকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান পরিচালিত মোবাইল কোর্ট।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমূল রানী পাল।

    অভিযান পরিচালনায় বাবুগঞ্জ থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করেন। জব্দকৃত অবৈধ মশারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটককৃত জেলেরা হলেন বরিশাল সদর উপজেলার চরবারিয়া ইউনিয়নের মো. রানা( ২৫), মো. সোহেল (২৬) ও মো. স্বপন (৩২)।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ