ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বরিশাল নগরীর রুপাতলীতে ডাকাতি 

    বরিশাল নগরীর রুপাতলীতে ডাকাতি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে পরিবারের সবাইকে বাথরুমে আটকে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ডাকাতদের মারধরে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুজন।

    নগরীর রুপাতলীর আদর্শ সড়ক এলাকায় শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

    বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

    আহতরা হলেন আজিজ মল্লিক রাসেল ও তার স্ত্রী নাসিমা আক্তার।

    রাসেলের বোন কানিজ ফাতেমা বলেন, ‘ভোরের দিকে ৭/৮ জন ডাকাত বাড়ির কেঁচিগেট ভেঙে ধারাল অস্ত্র নিয়ে ঘরে ঢোকে। এ সময় ওই ডাকাতরা আমার ভাই আজিজ ও তার স্ত্রী নাসিমাকে মারধর করে।

    ‘পরে তাদের সন্তান লামিয়াকেসহ তিনজনকে বেঁধে বাথরুমে আটকে রাখে। এরপর তারা ৩ ভরি স্বর্ণালঙ্কার, ৫ হাজার টাকাসহ আরও অনেক জিনিসপত্র নিয়ে যায়। এক পর্যায়ে আমার ভাই রাসেলের ডাক-চিৎকারে আশপাশের লোক এসে তাদের উদ্ধার করে। ডাকাতদল তখন পালিয়ে যায়।’

    তিনি আরও বলেন, ‘আজিজ ও নাসিমাকে রামদা দিয়ে আঘাত করা হয়। এতে তাদের হাতে পোঁচ লাগে। রক্তাক্ত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে তাদের ভর্তি করা হয়েছে। তারা চিকিৎসাধীন আছেন।’


    ওসি আজিমুল করিম বলেন, ‘ডাকাতির ঘটনার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ