ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বেতাগীর ১৩ গ্রামে রোজা শুরু

    বেতাগীর ১৩ গ্রামে রোজা শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগীতে চিশতিয়া কাদেরীয়া সম্প্রদায় প্রতিবছরের মতো এ বছরও সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শনিবার থেকে রোজা পালন করছেন। বেতাগীর ১৩টি গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন। এরই মধ্যে তারা তারাবির নামাজ পড়েছেন। আজ ভোররাতে সাহরি খেয়ে তারপর পবিত্র রোজা রাখেন তারা।


    উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামের প্রয়াত আব্দুল মালেক চেয়ারম্যানবাড়ি এলাকা এবং উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুরা, খোন্তাকাটা গ্রামের চিশতিয়া কাদেরীয়া সম্প্রদায়ের অনুসারীরা প্রতিবছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করেন।

    বকুলতলী গ্রামের বাসিন্দা মো. গোলাম সরোয়ার জানান, প্রায় ২০০ বছর ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগে রোজা ও ঈদ উদযাপন করে আসছেন। তিনি আরো জানান, ভারতের ভাগলপুর থেকে ছিলছিলায়ে আলিয়া কাদেরিয়া যাহাঁগিরিয়া তরিকতের আশেকান ও ভক্তবৃন্দ ২০০ বছর আগে থেকে বাংলাদেশের সাতকানিয়া থানার মির্জাখিল দরবার শরীফের নির্দেশে এইভাবে রোজা ও ঈদ পালন করে আসছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ