ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বরিশালে অনুষ্ঠিত হলো বাংলা কবিতা উৎসব

    বরিশালে অনুষ্ঠিত হলো বাংলা কবিতা উৎসব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কবিতার ছোট কাগজ 'অরুণিম ' 'আয়োজনে বাংলার ভেনিস বরিশালের শাহীপার্কে অনুষ্ঠিত হল বাংলা কবিতা উৎসব।

    শুক্রবার সারাদিনব্যাপী দুপর্বের অনুষ্ঠানে কবি স্নিগ্ধ নীলিমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন  বীর মুক্তিযোদ্ধা ও কবি দুলাল সরকার। বিশেষ অতিথি ছিলেন কবি তপংকর চক্রবর্তী, কবি নজমুল হোসেন আকাশ, কবি আনোয়ার হোসেন বাদল, কবি ফারুক আহমেদ বিশ্বাস এবং আলোচক হিসেবে ছিলেন কবি জামান মনির, কবি অলোক মিত্র ও কবি সামসুল ইসলাম রিপন।


    দ্বিতীয় পর্বে অরুণিম সম্পাদক, কবি মুস্তফা হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কবি শাহীন রেজা। 

    বিশেষ অতিথি ছিলেন কবি ভাস্কর সাহা, কবি আকন আবু বকর, কবি শফিক আমিন, কবি জাহাঙ্গীর হোসেন মানিক ও কবি তুহিন ওসমান। আলোচক ছিলেন কবি জামাল আজাদ ও কবি স.ম জসিম উদ্দিন । 

    অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি জিনাত জাহান খান, কবি অনন্ত রিয়াজ,কবি সৈয়দ মেহেদী হাসান, কবি ফাতেমা জান্নাত চাঁদনী, কবি পলাশ তালুকদার, কবি শাহীন রেজা, শেখ নূরুল আমিন, জয়নাল আবেদিন, কবি  আবদুর রহমান, কবি আল আমিন শরীফ, কবি আল আমিন বাকলাই,  কবি ফয়জুন্নাহার শেলী, কবি আরিফ হোসেন বাবু প্রমূখ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে মিম এবং সঙ্গীত পরিবেশন করেন শিল্পী জগলুল আহসান শামীম, সোহেল মাহমুদ, আল আমিন।অনুষ্ঠানে কবি মুস্তফা হাবীব এর  'আমি সেই কিংবদন্তী 'ও কবি অনন্ত রিয়াজ এর  ' যেদিকে দুচোখ যায় ' দুটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। 

    অনুষ্ঠানের সঞ্চালন করেন কবি মাহবুব রহমান।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ