ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি নেছার, সম্পাদক মাছুম

    বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি নেছার, সম্পাদক মাছুম
    বরিশাল সংবাদপত্র হকার্স ‍ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়ন (রেজি নং-১৬৬১) এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সভাপতি-সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

    এ নির্বাচনে মো. নেছার জমাদ্দার সভাপতি এবং মো. মাছুম সিকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মো. নেছার জমাদ্দার ৩৮ ভোট পেয়ে সভাপতি হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মনির হোসেন পেয়েছেন ২৫ ভোট।

    এছাড়া সাধারণ সম্পাদক পদে মো. মাছুম সিকদার ৪১ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবুল কালাম কালু পেয়েছেন ২০ ভোট।
    এছাড়া সহ-সভাপতি পদে গোলাম মোস্তফা ৩৭ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বেল্লাল হোসেন পেয়েছেন ২৪ ভোট।

    এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. শাহীন মোল্লা ৩৮ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইউনুস হোসেন সায়েম পেয়েছেন ২১ ভোট।

    এছাড়া কোষাধ্যক্ষ পদে টানা ১৯ বছর দায়িত্বে থাকা মো. ইউনুস হাওলাদারকে ৩৫ ভোটে পরাজিত করে বিজয়ী হয়েছেন মো. আসাদুজ্জামান রিপন। নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে মো. ইউনুস হাওলাদার পেয়েছেন ২৬ ভোট।

    বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়ন নির্বাচনের নির্বাচন কমিশনার মো. জাকির হোসেন জানিয়েছেন মোট ৬৩ জন ভোটারের মধ্যে ৬১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে সকল প্রার্থীদের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ