ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • আগৈলঝাড়ায় তাফসীরুল কুরআন ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় তাফসীরুল কুরআন ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারের ব্যবসায়ীদের উদ্দ্যোগে ১ম তাফসীরুল কুরআন ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

    বৃহস্পতিবার সন্ধ্যার পরে গৈলা বাজারে ব্যবসায়ীদের উদ্দ্যোগে ১ম তাফসীরুল কুরআন ওয়াজ মাহফিল গৈলা মডেল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম টিটুর সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মওলানা মুহাদ্দিস মো. মনিরুল ইসলাম (রাজাপুরী হুজুর)। 

    বিশেষ বক্তা ছিলেন, গৈলা বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হেদায়েত উল্লাহ, রথখোলা বাসষ্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা ইকবাল হোসেন।  মাহফিল শেষে আখেরি মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষক কুলের নয়ন মনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এবং তার পরিবার বর্গসহ দেশ ও জাতির উদ্দ্যেশ্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। 

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি আব্দুস সত্তার মোল্লা, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চান, বাজার ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক জাকির হোসেন মানিক মোল্লা, স্থানীয় ইউপি সদস্য ইয়াসির আরাফাত সৌরভ মোল্লা, ইয়াকুব আলী শিল্পী মোল্লাসহ বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ