ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • আগৈলঝাড়ায় শিক্ষানুরাগী তপন কুমার বিশ্বাসকে সংবর্ধনা

    আগৈলঝাড়ায় শিক্ষানুরাগী তপন কুমার বিশ্বাসকে সংবর্ধনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী তপন কুমার বিশ্বাসকে সংবর্ধনা প্রদান করা হয়। বরিশাল আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাঠিরা গ্রামের ব্যাপ্টিস্ট চার্চের সামনে তপন কুমার বিশ্বাসকে সংবর্ধনা দেয়া হয়।  

    বরিশাল আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি জেমস রিপন বাড়ৈর সভাপতিত্বে তপন কুমার বিশ্বাসের কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাস্টিস্ট চার্চ সংঘের প্রেসিডেন্ট খ্রীষ্টফার অধিকারী, তপন কুমার বিশ্বাসের মেয়ে মলিনা বিশ্বাস, গোপালগঞ্জ-মাদারীপুর আঞ্চলিক সংঘের সভাপতি মি. ডেভিড অধিকারী, পিতর পান্ডে, সাগর কর্মকারসহ অনন্য নেতৃবৃন্দ। 

    স্থানীয় সূত্রে জানা গেছে, তপন কুমার বিশ্বাস বরিশাল আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ আঞ্চলিক সংঘের সাবেক সভাপতি, সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ প্রতিষ্ঠাতা সদস্য এবং কাঠিরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। এসময় বক্তারা বলেন, তপন কুমার বিশ্বাস একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী। তিনি ৫০টি বছর বরিশাল আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সঙ্গের সেবা করেছেন। তিনি তার কর্মজীবনে তরুন প্রজন্মের কাছে পথপ্রদর্শক। তিনি অনেক প্রতিষ্ঠান তৈরি করেছেন যা সমাজ ও মানুষের কল্যানে আসবে।  সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ