ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বরিশালের ৩ ভেন্যুতে মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন

    বরিশালের ৩ ভেন্যুতে মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ কেন্দ্রের তিনটি ভেন্যুতে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে মেডিকেল কলেজ, বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এবং বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ ভেন্যুতে একযোগে ভর্তি পরীক্ষা শুরু হয়।


    এর আগে সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত শিক্ষার্থীরা হলে প্রবেশ করেন। সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়ে চলে বেলা ১১টা পর্যন্ত।

    তিন ভেন্যুতে তিন হাজার ৮৩২ ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেন।

    বরিশাল শের-ই বাংলা মেডিকেলে কলেজের অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান শাহিন জানান, সুষ্ঠু-সুন্দর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভেন্যুতে প্রবেশে মাস্ক বাধ্যতামূলক ছিল। প্রবেশপত্র ছাড়া অন্য কোনো ইলেক্ট্রনিকস ডিভাইস নিয়ে হলে প্রবেশ করতে দেওয়া হয়নি।

    তিনি আরও বলেন, পরীক্ষা নির্বিঘ্ন করতে তিন ভেন্যুতে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের দুটি দল ভেন্যু পরিদর্শন করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ