ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বানারীপাড়ায় মাহিন্দ্রা চাপায় বৃদ্ধ নিহত

    বানারীপাড়ায় মাহিন্দ্রা চাপায় বৃদ্ধ নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়া উপজেলায় থ্রি-হুইলারের (মাহিন্দ্রা) চাপায় আব্দুল খালেক (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  

    বৃহস্পতিবার (৩১ মার্চ) রা‌তে বানারীপাড়ার টিএ্যান্ডটি মোড়ে বরিশাল-স্বরূপকাঠি সড়কে এ দুর্ঘটনা ঘটে।


    নিহত আব্দুল খালেক বানারীপাড়া সদর ইউনিয়নের মাছরং গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

    জানা যায়, বৃদ্ধ খালেক রাস্তা পার হওয়ার সময় একটি থ্রি-হুইলার তাকে পেছন থেকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে চালক থ্রি-হুইলারটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান। পরে আহত বৃদ্ধকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ