ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বরিশালে পলাতক আসামির ১৭ বছর কারাদণ্ড

    বরিশালে পলাতক আসামির ১৭ বছর কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১৭ বছর কারাদণ্ড দিয়েছে আদালত । বরিশালের বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক মো. শিবলী নোমান খান বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সরোয়ার প্যাদা গৌরনদী উপজেলার মিয়ারচর এলাকার মৃত আজাহার মৃধার ছেলে।

    ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী রাসেল হোসেন সিকদার জানান, ২০১৮ সালের ৬ জুলাই র‌্যাবের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ওই উপজেলার গ্যারাকূল এলাকায় অভিযান চালিয়ে আমেরিকায় তৈরি একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিনসহ সরোয়ার প্যাদাকে আটক করে। এ ঘটনায় ওইদিনই র‌্যাবের ডিএডি লুৎফর রহমান বাদি হয়ে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। একই বছরের ৫ আগস্ট তদন্ত কর্মকর্তা গৌরনদী থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন আসামি সরোয়ারকে অভিযুক্ত করে মামলার অভিযোগপত্র জমা দেন।

    রাষ্ট্রপক্ষ ১১ জনের সাক্ষ্য দিয়ে অভিযোগের সত্যতা প্রমাণ করতে সক্ষম হয়। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় অস্ত্র রাখার অপরাধে ১০ বছর এবং গুলি রাখার অপরাধে ৭ বছরসহ মোট ১৭ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। দুটি সাজা একই সঙ্গে কার্যকর হবে।

    রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে সাজা এবং গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন বলে জানান বেঞ্চ সহকারী রাসেল হোসেন সিকদার।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ