ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের নির্বাচন শুক্রবার

বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের নির্বাচন শুক্রবার
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শুক্রবার (১ এপ্রিল) বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়ন (রেজিঃ নং-১৬৬১) এর নির্বাচন। বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীর ফজলুল হক এভিনিউ সড়কে ইউনিয়ন কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ৫টি পদের বিপরিতে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিবেন ইউনিয়নের ৬৩ জন ভোটার। আর তাই নির্বাচনকে ঘিরে সংবাদপত্রের হকার্সদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

জানা গেছে, ‘এবার নির্বাচনে সভাপতি পদে মো. নেছার জোমাদ্দার ও মাইনুল ইসলাম মনির প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সহ-সভাপতি পদে মো. গোলাম মোস্তফা ও মো. বেলাল, সাধারণ সম্পাদক পদে মো. আবুল কালাম কালু ও মো. মাসুম, সহ-সাধারণ সম্পাদক পদে মো. শাহীন মোল্লা ও মো. ইউনুস হোসেন সায়েম এবং কোষাধ্যক্ষ পদে মো. আসাদুজ্জামান রিপন ও মো. ইউনুছ হাওলাদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রধান নির্বাচন কমিশনার মো. মাহামুদুল হাসান কামাল বলেন, ‘নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষভাবে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষণের জন্য বরিশাল শ্রম অধিদপ্তরের পরিচালক মো. ওসমান গনির নেতৃত্বে একটি টিম পরিদর্শন করবেন। এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পত্রিকার সম্পাদক, প্রকাশক এবং ব্যুরোপ্রধানগণ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন