ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • টিসিবিতে পঁচা পেঁয়াজ বিক্রির প্রতিবাদ করে মারখেল ক্রেতা

    টিসিবিতে পঁচা পেঁয়াজ বিক্রির প্রতিবাদ করে মারখেল ক্রেতা
    ছবি: প্রতীকি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে পঁচা পেঁয়াজ দেওয়ার প্রতিবাদ করায় এক উপকারভোগীকে মারধরের অভিযোগ উঠেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলারের কর্মীদের বিরুদ্ধে।

    বৃহস্পতিবার দুপুরে নগরীর ভাটারখাল এলাকায় এ ঘটনা ঘটে। তবে ডিলার মাইনুদ্দিন মোল্লার দাবি তার ট্রাকসেলে কোন ক্রেতাকে মারধরের ঘটনা ঘটেনি।

    ভুক্তভোগী রাসেল খান জানান, দুই থেকে আড়াই ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষা শেষে টিসিবির ট্রাক থেকে একটি প্যাকেজে পণ্য কেনেন। এসময় তিনি দেখতে পান তিন কেজি পেঁয়াজের অধিকাংশই পঁচা।

    তিনি বলেন, ‘সেখানে অবস্থানরত বিক্রয় কর্মীদের জানাই, তিন কেজি পেঁয়াজের মধ্যে এক থেকে দেড় কেজি পেঁয়াজ পঁচা। সরকার আপনাদের পঁচা পেঁয়াজ বিক্রি করতে বলেননি। তাহলে আমাকে কেন দিলেন? এ সময়ে বেশি পণ্য কিনতে চাইছি, এমন অভিযোগ এনে দুই কর্মী আমাকে লাথি ও ঘুষি মারে। আমার মত একজন গরিব মানুষকে তারা মারবে কেন? এ ঘটনার বিচার চাই।

    রিয়াজ এন্টারপ্রাইজের ডিলার মাইনুদ্দিন মোল্লা বলেন, আমার এখানে মারধরের কোন ঘটনা ঘটেনি। টিসিবি অফিস থেকে পঁচা পেঁয়াজ বিক্রি করতে নিষেধ করা হয়েছে। তাই পচা পেঁয়াজ বিক্রির সুযোগ নেই, তা আলাদা করে রাখা হয়েছে।

    এ বিষয়ে জানতে টিসিবির বরিশাল অফিস প্রধান আল আমিন হাওলাদারকে একাধিকবার মোবাইল ফোনে কল ও ক্ষুদে বার্তা দিলেও কোন প্রতিউত্তর পাওয়া যায়নি।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ