ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে হোটেল ব্যবসায়ীর মৃত্যু

    বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে হোটেল ব্যবসায়ীর মৃত্যু
    ছবি: প্রতীকি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ভাঙারপোল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ সিকদার সেন্টু (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

    বুধবার বিকালে নিজের অটো রিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। নিহত সোহাগ সিকদার সেন্টু ওই এলাকার আসলাম সিকদারের ছেলে এবং পেশায় তিনি একজন খাবার হোটেল ব্যবসায়ী।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন সোহাগ সিকদার সেন্টুর একটি ভাড়ায়চালিত অটোরিকশা আছে। সেটি বুধবার বিকেলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আহত হন।

    এসময় স্বজনেরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুর বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ