ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • আজ দেশে ক্ষুদার যন্ত্রনায় মা তার সন্তানকে বিক্রি করছে:বিলকিস জাহান শিরিন

    আজ দেশে ক্ষুদার যন্ত্রনায় মা তার সন্তানকে বিক্রি করছে:বিলকিস জাহান শিরিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কমিটির দেশব্যাপি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বরিশাল সদর উপজেলা বিএনপি আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে।

    বৃহস্পতিবার (৩১মার্চ) সকাল ১০ থেকে বেলা ৩টা পর্যন্ত বিএনপি দলীয়  কার্যালয়ের সামনে এ কর্মসূচি  পালিত হয়।

    সদর উপজেলা বিএনপি সভাপতি এ্যাড, কাজী এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে প্রতীকী অনশন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এ্যাড, বিলকিস জাহান শিরিন।

    শিরিন বলেন, দেশে প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে বদ্ধির সংবাদ প্রচারিত হওয়ার পরও এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় সাধারন মানুষের ভাগ্য নিয়ে রসিকতা করে বলে জিনিসের দাম নাকি সহনলিলতার মধ্যে রয়েছে।

    তিনি আরো বলেন, এই আওয়ামী লীগ দেশের স্বাধিনতা খেয়েছে। এখন গণতন্ত্রকে খেয়ে ফেলেছে ছাত্রলীগ,যুবলীগ ও পুলিশ লীগ দিয়ে। আজ দেশে ক্ষুদার যন্ত্রনায় মা তার সন্তানকে বিক্রি করছে। আজ মানুষ এক বেলা খাইতে পারলে আরেক বেলা খাইতে পায় না।


    অনশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাত উল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক বরিশাল জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন, দক্ষিণ বিএনপি আহবায়ক এ্যাড, মজিবর রহমান নান্টু, সদস্য সচিব এ্যাড,আকতার হোসেন মেবুল, মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর বিএনপি সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম, জেলা বিএনপি সদস্য এ্যাড, সাদেকুর রহমান লিঙ্কন প্রমুখ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ