ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • আগৈলঝাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা 

    আগৈলঝাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে উপজেলা প্রশাসনের সাথে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

     বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেমের সভাপতিত্বে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

    এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহেরে নিগার তনু, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, উপজেলা একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, কাজী মনিরুজ্জামান মনির, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী, ব্র্যাকের জেলা সমন্বয়কারী জয় মালা মন্ডল ও উপজেলা সমন্বয়কারী ফাতেমা আক্তার প্রমুখ।  সভায় বক্তরা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধন করে সকলকে কার্যকরী সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। 

    এসময় উপজেলা প্রশাসনের কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, কাজী, এনজিও প্রতিনিধি, সাংবাদিকগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ