ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • মেহেন্দিগঞ্জে বিএনপির প্রতীকী অনশন

    মেহেন্দিগঞ্জে বিএনপির প্রতীকী অনশন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেহেন্দিগঞ্জে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে প্রতীকী অনশন পালিত হয়েছে।

     বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টায় মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এই প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়।

    মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আঃ ছালাম খন্দকারের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহামুদ খান এর সঞ্চালনায় প্রতীকী অনশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু, সহ-সভাপতি আমিরুল ইসলাম, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম খান সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ