ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • যুবলীগকর্মী কুপিয়ে হত্যাচেষ্টা: মামলা না নেয়ায় মানববন্ধন

    যুবলীগকর্মী কুপিয়ে হত্যাচেষ্টা: মামলা না নেয়ায় মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে যুবলীগকর্মী মামুন অর রশীদকে কুপিয়ে হত্যাচেষ্টার এক সপ্তাহ পার হলেও পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত মোল্লারহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কবির হোসেনকে গ্রেপ্তার ও হামলাকারীদের বিরুদ্ধে মামলা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

    বুধবার সকাল সাড়ে ১০টায় নলছিটি প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে আহত মামুনের পরিবার, যুবলীগের নেতাকর্মী ও এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে আহত যুবলীগকর্মী মামুনের ভাই আমিন হোসেন বলেন,  মোল্লারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির হোসেনের কাছে ঠিকাদারি কাজের ৪০ হাজার টাকা পাওনা ছিল যুবলীগকর্মী মামুনের। পাওনা টাকা চাওয়া নিয়ে সম্প্রতি উপজেলা পরিষদ চত্বরে উভয়ের মধ্যে কথার কাটাকাটি হয়। 

    এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ২৪ মার্চ রাতে শহরের ফায়ার সার্ভিস সড়কে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজন মামুনকে কুপিয়ে আহত করে। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলার ঘটনায় মামলা করতে গেলে নলছিটি থানার পুলিশ মামলা নেয়নি। আদালতে মামলা করার কথা জানিয়েছেন ওসি। 

    এ ব্যাপারে মোল্লারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির  হোসেন বলেন, যুবলীগকর্মী মামুনকে কোপানের ঘটনায় আমি জড়িত নই। একটি চক্র আমাকে ফাঁসাতে ষড়যন্ত্র করে যাচ্ছে। মামলা না নেয়ার অভিযোগ অস্বীকার করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এখনো এজাহারের কোনো কপি পাইনি। এজাহারের কপি পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ