ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

সাবেক ছাত্রলীগ নেতা সোহেলের মৃত্যুবার্ষিকী পালিত 

সাবেক ছাত্রলীগ নেতা সোহেলের মৃত্যুবার্ষিকী পালিত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

১৯৯৬ সালের ২৯ মার্চ সোহেল আহমেদ বাবু গুলিবিদ্ধ হয় সন্ধ্যার পরে । ঠিক সেই সময় পুরো সদর রোড ছিল উত্তপ্ত । টাউন হল, আগরপুর সড়ক মোড় এবং পেয়ারা রোড কেন্দ্রিক ছিল বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি অবস্থান । পূর্বক্ষণে  বিমল দাসের নেতৃত্বাধীন  মিছিলটি বিএনপি কার্যালয় অতিক্রমকালে , সে মিছিলের উপর হামলা হয় । 

এ সংবাদ ছড়িয়ে পড়লে আমরা আমাদের দলীয় কার্যালয় থেকে উত্তর সদর রোডের দিকে অগ্রসর হই । তখন হঠাৎ হঠাৎ বিকট শব্দ । ঘাবড়ে না যে আগরপুর সড়ক মোহনায় কৌশলগত অবস্থান নেই। থেকে থেকে শব্দ তখনও হচ্ছিল।  হঠাৎ দেখলাম একটি জোরালো শব্দের সাথে সোহেল আহমেদ বাবু মাটিতে লুটিয়ে পড়ল । তার রক্তাক্ত দেহ টা রাস্তা থেকে তুলে ( বরিশাল কলেজ ছাত্রলীগ নেতা ) সৌরভ সহ আরো কয়েকজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

 কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে । এরপর শুধু সদর রোড নয় পুরো শহরে খবর ছড়িয়ে পড়ে ছাত্রলীগ নেতা সোহেল আহমেদ বাবু আর নেই । জীবন দশায় সে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখা বাংলাদেশ ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন । তার ২৬ তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির উদ্দেশ্যে জানাই বিনম্র শ্রদ্ধা ।     


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন