আগৈলঝাড়ায় ছাগল প্রদর্শনী মেলা ও পুরস্কার বিতরণ

বরিশালের আগৈলঝাড়ায় ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারন প্রকল্পের আওতায় ছাগল প্রদর্শনী মেলা, র্যালী, আলোচন সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা চত্বরে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান তরফদার, এলএসপি মনির হোসেন পাইকসহ প্রমুখ।
শেষে প্রদর্শনী বিজয়ী নিতাই দাসকে ২৪ ইঞ্চি এলএডি টেলিভিশন পুরুস্কার দেওয়া হয়েছে।
এইচকেআর