বরিশালে বিএনপির প্রতীকী অনশন কর্মসূচি

বরিশালে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে পৃথকভাবে প্রতীকী অণশন কর্মসূচি পালন করেছে বিএনপি। বুধবার (৩০) মার্চ সকাল ১০টায় দলীয় কার্যালয়ের সামনে দক্ষিণ জেলা ও অশ্বিনী কুমার টাউন হল চত্বরে উত্তর জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে।
দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক এ্যাড, মজিবর রহমান নান্টু ও যুগ্ম সচিব এ্যাড,আকতার হোসেন মেবুলের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আবুল হোসেন খান,নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রাহমাত উল্লাহ,নির্বাহী কমিটির সদস্য কাজী রওকুল ইসলাম রওনক,দক্ষিন জেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক এ্যাড,আবুল কালাম শাহিন, নুরুল আমিন ।
অপরদিকে উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তি যোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, সৈয়দ রফিকুল ইসলাম লাবু,আঃ ছত্তার খান,আবুল হোসেন মিয়া,সাহাবুদ্দিন লাল্টু,আঃ গফফার তালুকদার,হান্নান শরীফ, মনিরুজ্জামান, দুলাল রায়,গিয়াস উদ্দিন দিপেন প্রমুখ।
এইচকেআর