ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • করোনা হলেই দল থেকে বাদ! 

    করোনা হলেই দল থেকে বাদ! 
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার কারণে ভারতজুড়েই আতঙ্ক। প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। 


    করোনার কারণেই আইপিএল শুরু হয়েও মাঝপথে গিয়ে বন্ধ হয়ে যায়। আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় প্রায় তিন হাজার কোটি টাকা লোকসানের মুখে ভারত। 

    করোনার এ কঠিন সময়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী মাসের শুরুতে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে ক্রিকেটারদের বাড়তি সতর্ক থাকার জন্য কঠিনভাবেই বার্তা দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

    ইংল্যান্ড সফরের আগে জাতীয় দল মুম্বাইয়ে ৪ দিনের কোয়ারেন্টিনে থাকবে। কোয়ারেন্টিনের সময়ে ক্রিকেটারদের করোনা টেস্ট দিতে হবে। করোনা টেস্টে কোনো ক্রিকেটার পজিটিভ হলেই তাকে সফর থেকে বাদ দেয়া হবে। 

    বিসিসিআই থেকে দেয়া নির্দেশনায় বলা হয়েছে, মুম্বাইয়ে আসার পর কেউ করোনা টেস্টে পজিটিভ হলে সে নিজেকে ইংল্যান্ড সফরের বাইরে ধরে নিতে পারে। কোনো ক্রিকেটারের জন্য বোর্ড নতুন কোনো চার্টার্ড ফ্লাইট ব্যবহার করবে না।

    আগামী ২ জুন ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবে ভারতীয় ক্রিকেট দল। ১৮ জুন শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা। তারপরই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ