ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • ডিইউজের দপ্তর সম্পাদক ঢাকা পোস্টের আমানউল্লাহ আমান

    ডিইউজের দপ্তর সম্পাদক ঢাকা পোস্টের আমানউল্লাহ আমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ২০২২-২৩ মেয়াদের নির্বাচনে দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অনলাইন নিউজ 
    পোর্টাল ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক আমানউল্লাহ আমান।

    মঙ্গলবার (২৯ মার্চ) রাত ৮টা ৫ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।

    ডিইউজের নির্বাচনে সভাপতি পদে সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন জয় লাভ করেছেন। নির্বাচনে সোহেল হায়দার চৌধুরী ৭২৪ ভোট ও সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন ৭৩৬ ভোট পেয়েছেন।

    এছাড়া নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে ৬৭৩ ভোট পেয়ে এম এ কুদ্দুস, ৫৩৫ ভোট পেয়ে সহ-সভাপতি পদে মানিক লাল ঘোষ, ৬৫৫ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে খায়রুল আলম, ৭২৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে আশরাফুল ইসলাম, ৮৬৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে জিহাদুর রহমান জিহাদ, ১ হাজার ৫৯ ভোট পেয়ে আইন বিষয়ক সম্পাদক পদে এস এম সাইফ আলী, ৭৬৮ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, ৭৬৪ ভোট পেয়ে কল্যাণ সম্পাদক পদে জুবায়ের রহমান চৌধুরী, ৮৮১ ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাকিলা পারভিন, ৭০৫ ভোট পেয়ে নারী বিষয়ক সম্পাদক পদে সুরাইয়া অনু নির্বাচিত হয়েছেন।

    সদস্য পদে মুজিব মাসুদ ৬৭৫ ভোট, দুলাল খান ৬৪৪ ভোট, ইব্রাহিম খলিল খোকন ৬২৪ ভোট, আসাদুর রহমান ৬০৭ ভোট, সলিম উল্লাহ সেলিম ৬০৬ ভোট, আনোয়ার হোসেন ৫৯২ ভোট, মহিউদ্দিন পলাশ ৫৪৫ ভোট ও রেহানা পারভীন ৪৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ