ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • আমতলীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

    আমতলীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে  বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের শনিবার সকালে এবং দুপুরে উপজেলা প্রশাসন ও আমতলী পৌরসভার উদ্যোগে দুদফা সংবর্ধনা দেওয়া হয়েছে।

     
    আমতলী একে সরকারী হাইস্কুল মাঠে সংবর্ধনায় সভাপত্বি করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লা বিন রশিদ। সভায় প্রধান অতিথিতর বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধার সন্তান আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান।

     বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধার সন্তান আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান। বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান ও উপজেলঅ আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাডভোকেট এমএ কাদের মিয়া প্রমুখ।

    পরে দুপুর ১ টায় আমতলী পৌরসভার উধ্যোগে হল রুমে মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা দেওয়া হয়। মংবর্ধনা সভায় সভাপত্বি করেন আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান।

    সভায় প্রধান অতিথিতির বক্তব্য রাখেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লা বিন রশিদ। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা ও বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম মৃধা প্রমুখ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ