ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • গভীর রাতে দুই আইনজীবীর চেম্বারে আগুন

    গভীর রাতে দুই আইনজীবীর চেম্বারে আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর শহরের হাসপাতাল সড়কে পুলিশ সুপারের বাসার বিপরীতে আগুনে একটি টিনসেট ঘরে দুইজন আইনজীবীর চেম্বার পুড়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আবু জাফর। 

    ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আবু জাফর জানান, মঙ্গলবার গভীর রাতে হাসপাতাল সড়কে একটি কাঠের ঘরে অগ্নিকান্ড দেখে একজন পুলিশ সদস্য ফায়ার সার্ভিসে খবর দেয়। পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সদস্যরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। 

    আগুনে পুড়ে যাওয়া ঘরটিতে দুইজন আইনজীবী এ্যাডভোকেট শ ম হায়দার আলী ও এ্যাডভোকেট রতন লাল দত্ত’র চেম্বারে থাকা চেয়ার, টেবিল, আলমারি, বই, মামলার নথি পুড়ে যায়। এতে তাদের কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে যাওয়া ঘরটির পাশে থাকা দুইটি ফ্যামিলি বাসা কে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করা গেছে। 

    পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন জানান, আগুন লাগার কিছু সময়ের মধ্যেই ঘরটি পুড়ে ভস্মিভুত হয়ে যায়। তবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে পাকা কাছের ঘরটি একদম পুড়ে ছাই হয়ে গেছে।  ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আবু জাফর আরো জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ