ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় আর নেই

    অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মারা গেছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিন দিন ধরে তিনি পেটের সমস্যায় ভুগছিলেন।  বুধবার (২৩ মার্চ) রিয়েলিটি শো-তে তিনি অংশও নিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোরে অভিষেক চট্টোপাধ্যায় বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে শোকস্তব্ধ সাংস্কৃতিক মহল।

    বৃহস্পতিবার আনন্দবাজার অনলাইন পত্রিকা এ খবর জানিয়েছে।

    ১৯৬৪ সালের ৩ এপ্রিল জন্মগ্রহণ করেন অভিষেক চট্টোপাধ্যায়। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা পথভোলা। একটা সময়ে নিয়মিত সিনেমার কাজ করেছেন অভিষেক। তার উল্লেখ্যযোগ্য সিনেসাগুলোর মধ্যে আছে, মায়ার বাঁধন, জয়বাবা ভোলানাথ, মায়ের আঁচল, গীত সংগীত, সুজন সখী। অল্প সময়ে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়ও হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু মাঝে কাজ থেকে দীর্ঘ বিরতি নেন।  

    সম্প্রতি অভিষেক চট্টোপাধ্যায় ফের ধারাবাহিকে কাজ শুরু করেছিলেন। ফিরে এসেই নতুন করে মন কেড়েছিলেন দর্শকদের। এর মাঝেই দুঃসংবাদ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ