ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • ঝালকাঠিতে সাংবাদিক হিমুর স্মরণ সভা অনুষ্ঠিত

     ঝালকাঠিতে সাংবাদিক হিমুর স্মরণ সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির প্রবীণ সাংবাদিক, প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক, বিটিভির জেলা প্রতিনিধি এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পরিচালিত মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি হেমায়েত উদ্দিন হিমুর মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় প্রয়াত হিমুর পরিবারের কাছে পাঠানো ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অফপার্টি ডানা এল. ওল্ডস এর শোকবার্তা পড়ে শোনানো হয়।

    পরে শোকবার্তাটি পরিবারের কাছে তুলে দেওয়া হয়। মাল্টিপার্টি অ্যাডাভোকেসি ফোরামের সহসভাপতি মেহেদী হাসান খান বাপ্পির সভাপতিত্বে স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল বিভাগীয় ব্যবস্থাপক দিপু হাফিজুর রহমান, ঝালকাঠি সদর উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, রাজাপুর উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়, অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সাংবাদিক কে এম সবুজ, হিমুর ছোট ভাই হাচান মাহামুদ।

    পরে হিমুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। স্মরণ সভায় হিমুর কর্মময় জীবনের নানা স্মৃতি নিয়ে আলোচনা করা হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ