ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ঝালকাঠির কল্যানকাঠি আবাসনে অগ্নিকান্ড: ১০বসতঘর পুড়ে ছাই

    ঝালকাঠির কল্যানকাঠি আবাসনে অগ্নিকান্ড: ১০বসতঘর পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সদর উপজেলার কল্যানকাঠি আবাসন প্রকল্পে অগ্নিকান্ডে ১০টি বসতঘর মালামালসহ পুড়ে গেছে। রবিবার দুপুরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নিস্ব হয়ে গেছে আবাসনে আশ্রয় নেওয়া ভূমিহীন দরিদ্র পরিবারগুলো। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

    ফায়ার সার্ভিস ও আবাসনের বাসিন্দারা জানান, দুপুরে কল্যানকাঠি আবাসনের ১ নম্বর ব্যারাকের আকলিমা বেগমের ঘর থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঝালকাঠি ও বরিশালের ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই ব্যারাকের ১০টি ঘর মালামালসহ পুড়ে যায়।

    কয়েকজন ক্ষতিগ্রস্ত জানান, সকালে জীবিকার তাগিদে কাজের সন্ধ্যানে  বেড়িয়ে পড়েন তাঁরা। রাতে তাদের ঘরে ফেরার কথা। কিন্তু আগুন লাগার খবরে ছুটে এসে দেখেন, তাদের সহায় সম্বল পুড়ে ছাই হয়ে গেছে। এতে কান্নায় ভেঙে পড়ে দরিদ্র ভূমিহীন এ পরিবারগুলো।

    খবর পেয়ে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মঈনুদ্দিন পলাশ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন। তাদের দুপুর ও রাতের খাবারের ব্যবস্থাও করেন তারা।

    আবাসনের বাসিন্দা মো. মনির হোসেন বলেন, গ্রামের বাড়িতে আমার জমি বিক্রির চার লাখ টাকা ঘরে এনে রেখেছিলাম। সকালে কাজে বের হই, দুপুরে খবর পাই ঘরে আগুন লাগছে। এসে দেখি মালামালসহ আমার ঘরটি চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেছে।

    ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফিরোজ কুতুবি বলেন, আগুন লাগার পরে দ্রুত তা নিয়ন্ত্রণ করা হয়। ঘরের ভেতরের সব মালামাল পুড়ে গেছে। এর মধ্যে একজনের ঘরে নগদ চার লাখ টাকা ছিল, তা-ও পুড়েছে। অগ্নিকা-ে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ