ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ঝালকাঠিতে ৫৫ হাজার ফ্যামিলি কার্ডে বিক্রি শুরু

     ঝালকাঠিতে ৫৫ হাজার ফ্যামিলি কার্ডে বিক্রি শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে এই প্রথম বারের মতো বিশেষ ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৫৫ হাজার পরিবারের কাছে ন্যায্যমূল্যে বিক্রি শুরু হয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য। রবিবার সকাল ১০টা থেকে জেলার চারটি উপজেলায় একযোগে দেওয়া হচ্ছে তেল, ডাল ও চিনি।

    সকালে শহরের বাগানবাড়ি এলাকায় এ কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি। পরে জেলা প্রশাসক মো. জোহর আলী ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য ক্রেতার হাতে তুলে দেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি সদরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

    এর আগে টিসিবি পণ্যের সুবিধাভোগীদের তালিকা তৈরি করে উপজেলা প্রশাসন। বরিশাল থেকে ট্রাকে করে মালামাল আসে জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখানেই টিসিবি পণ্যের প্যাকেট করা হচ্ছে।

    ঝালকাঠির এনডিসি মো. বশির গাজী জানান, প্রথম কিস্তিতে ৫৫ হাজার পরিবারের মাঝে ন্যায্যমূল্যে দুই কেজি চিনি, দুই কেজি ডাল, দুই লিটার তেল বিক্রি করা হবে। দ্বিতীয় দফায় এ পণ্যের সঙ্গে দুই কেজি ছোলা যুক্ত করা হবে। চিনি প্রতিকেজি ৫৫ টাকা, ডাল ৬৫ টাকা ও তেল ১১০ টাকা করে বিক্রি হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ