ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক শিক্ষানুরাগী ও দানবীর অমৃত লাল দে’র ৩৩তম মৃত্যুবার্ষিকী রোববার গৌরনদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার  বামনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট চলছে
  • আমরা এশিয়া কাপ, বিশ্বকাপ জিততে চাই : মিরাজ

    আমরা এশিয়া কাপ, বিশ্বকাপ জিততে চাই : মিরাজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘূর্ণি বলে ৫ ওভারে মাত্র ২৩ রান নিয়ে ৪ উইকেট শিকার করে ম্যাচ বাংলাদেশের হাতের মুঠোয় এনে মেহেদি মিরাজ। আজ শনিবার বিসিবির পাঠানো ভিডিও বার্তায় মিরাজ জানালেন, তিনি শুধু দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের স্বপ্ন দেখেন তাই নয়; তার স্বপ্ন আরও বড়।

    যে কোনো ফরম্যাট মিলিয়ে এই প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। আগামীকাল রবিবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচে টাইগারদের সামনে সিরিজ জয়ের হাতছানি। তার আগে মিরাজ জানালেন তার স্বপ্নের কথা, 'স্বপ্ন যদি বড় না থাকে তাহলে তো এগোনো যায় না। আমাদের সবার স্বপ্ন অনেক বড়। আমরা ভালো কিছু করতে চাই। দেশে যেমন সিরিজ জিতি বাইরেও জিততে চাই। আমরা এশিয়া কাপ, বিশ্বকাপ জিততে চাই। '

    ওয়ানডেতে বাংলাদেশের শক্তিমত্তা নিয়ে কারও কোনো সন্দেহ নেই। বিশ্বকাপের সেমিফাইনাল খেলারও অভিজ্ঞতা আছে। তাই পারফর্মেন্সের আরও উন্নতি ঘটিয়ে নিজেদের ওপর বিশ্বাস রেখে স্বপ্নের পথে এগিয়ে যেতে চান মিরাজ, 'আমাদের তেমনই চিন্তা-ভাবনা, আমরা কীভাবে বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হতে পারি এবং দেশের বাইরে সিরিজ জিততে পারি। এখন আমরা সেভাবেই পরিকল্পনা করছি এবং প্রক্রিয়া অনুসরণ করছি। আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলে জয় অর্জন করতে পারি। '


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ