ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • ঝালকাঠিতে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি

    ঝালকাঠিতে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম বাজারে অগ্নিকান্ডে ৬টি দোকান মালামালসহ পুড়ে গেছে। এতে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দবি করেছেন ক্ষতিগ্রস্তরা। শুক্রবার রাত সোয়া ১ টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তরা জানান, রাত সোয়া ১ টার দিকে নবগ্রাম বাজারের মনির হোসেনের হোটেলের পেছনের রান্না ঘরে আগুন লাগে। পরে আগুন জ¦লতে দেখে বাজারের মাইকে আগুন লাগার খবর জানানো হয়।

    ঝালকাঠি ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ঘন্টাব্যাপী চেষ্টাচালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে  হোটেল, মুদি ও বস্ত্রসহ ৬টি দোকান মালামালসহ পুড়ে যায়। আগুনে পুড়ে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই ছুটে যান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে সহায়তার আশ্বাস দেন।

    ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. ফিরোজ কুতুবী বলেন, আগুনে মালামালসহ পুড়ে যায় ছয়টি দোকান। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্তণে আনার কারণে অন্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলো রক্ষা পেয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ