ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • আমতলীতে চুরি হওয়া গাড়ীসহ চোর গ্রেফতার 

    আমতলীতে চুরি হওয়া গাড়ীসহ চোর গ্রেফতার 
    ছবি : চুরির অভিযোগে আটক ব্যক্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে চুরি হওয়ার একদিন পরে অটোগাড়ী চোর চক্রের সদস্য মোঃ আরিফকে (২২) গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। এ সময় চোরাই হওয়া অটোগাড়ীটি উদ্ধার করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানাগেছে, গত ৮ মে শনিবার সন্ধ্যায় অটোগাড়ী চালক মাসুদ খান বাজারে ইফতারী করে নামাজ পড়ার জন্য আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের সামনের সড়কে তার গাড়ীটি রেখে মসজিদে প্রবেশ করেন। এই সুযোগে পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের মৃত আলাউদ্দিন মৃধার পুত্র গাড়ী চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ আরিফ ওই গাড়ীটি চুরি করে নিয়ে পালিয়ে যান।

    চালক মাসুম নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে তার গাড়ীটি খুঁজে না পেয়ে আমতলী থানায় একটি অভিযোগ দাখিল করেন। এরপর অটোগাড়ী চালক বিভিন্ন স্থানে তার চুরি হওয়া গাড়ীটির সন্ধান করতে থাকেন। গতকাল (রবিবার) রাত ১০টার দিকে অটোগাড়ী চালক মাসুম খান আমতলী পৌরসভার বকুলনেছা মহিলা কলেজের সামনে থেকে তার চুরি হওয়া গাড়ীসহ চোর আরিফকে আটক করে পুলিশকে সংবাদ দেন। পুলিশ গিয়ে চোরসহ গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ ওই গাড়ী চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানাগেছে।

    এ ঘটনায় আজ (সোমবার) গাড়ী চোর চক্রের সক্রিয় সদস্য আরিফকে আসামী করে আমতলী থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় আরিফকে গ্রেফতার দেখিয়ে দুপুরের পরে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালতের বিচারক সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

    আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, অটোগাড়ী চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ আরিফকে গ্রেফতারপূর্বক চুরি হওয়া গাড়িটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ