ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মনপুরায় বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিবস উদ্যাপন

    মনপুরায় বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিবস উদ্যাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালি, কেক কাটা, আলোচনা সভার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পৃথকভাবে উদ্যাপন করে উপজেলা আ’লীগ ও উপজেলা প্রশাসন।

    বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে আ’লীগ ও উপজেলা প্রশাসন অস্থায়ী কার্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করে। এছাড়াও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় উপজেলা আ’লীগের উদ্যোগে বাদ জহুর উপজেলা হাজীরহাট মার্কাস জামে মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

    পরে বেলা ১১ টায় উপজেলা আ’লীগের কার্যালয়ের সামনে আলোচনা সভায় আ’লীগের সহসভাপতি একেএম শাহজাহান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী। 

    এই সময় উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া, আ’লীগের সহসভাপতি দীপক চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আ’লীগের যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লাহ কাজল, ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার।

    এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগের যুগ্ন সম্পাদক মজনু ফরাজী,  আ’লীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক গিয়াস উদ্দিন আযম, শ্রমিকলীগ সভাপতি আবুয়াল হোসেন আবু মেম্বার, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজী, মৎস্যলীগ সভাপতি কাশেম মেম্বার, সম্পাদক কবির মাঝি সহ আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ