ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • লালমোহনে ঘেরে বিষ প্রয়োগ, ১০ লক্ষ টাকার মাছ নিধন

    লালমোহনে ঘেরে বিষ প্রয়োগ, ১০ লক্ষ টাকার মাছ নিধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে মৎস্য খামারে দুষ্কৃতকারীদের বিষ প্রয়োগে প্রায় ১০ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

    জানা যায়, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে হাজী আব্দুল মালেকে প্রায় ৩০ বছর ধরে ১৩ একর জমিতে ৪টি খামারে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। গত সোমবার রাতের যে কোন সময়  দুষ্কৃতকারীরা খামরে বিষ প্রয়োগ করে। এতে তার খামারের বিভিন্ন প্রজাতির মাছের  রেনুসহ ছোট বড় প্রায় ১০ লক্ষাধিক টাকার মাছ খামারের পানিতে মরে পচে ভেষে উঠে।

    খামারি হাজী আবদুল মালেক জানান, তিনি দীর্ঘদিন যাবত খামারে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির রেনু মাছের চাষ করে আসছেন। দুষ্কৃতকারীরা খামারে বিষ প্রয়োগ করলে বুধবার পর্যন্ত মাছ মরে পঁচে ভেষে উঠে। যার বাজার মূল্য ১০ লক্ষ টাকার অধিক হবে। তাছাড়া খামারে প্রতিদিন ৮/১০ জন শ্রমিক কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। যারা এই সর্বনাশা কাজ করেছে আমি তাদের উপযুক্ত বিচার চাই। এ ব্যাপারে আবদুল মালেক থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান।
     
    লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, মাছের খামারে বিষ প্রয়োগের ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ