ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • অস্কার বিজয়ী অভিনেতা উইলিয়াম হার্ট আর নেই

    অস্কার বিজয়ী অভিনেতা উইলিয়াম হার্ট আর নেই
    ক্যাথলিন টার্নারের সঙ্গে ‘বডি হিট’সহ অনেক ছবিতে অভিনয় করেন হার্ট/ছবি: গেট্টি ইমেজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অস্কার বিজয়ী হলিউড অভিনেতা উইলিয়াম হার্ট আর নেই। রোববার (১৩ মার্চ) মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হার্টের বন্ধু গেরি বায়ার্ন।

    মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১ বছর। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর কারণ জানানো হয়নি। তবে ২০১৮ সালে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে হার্টের।

    অভিনেতার পরিবারের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, অত্যন্ত দুঃখের বিষয় যে, ভালোবাসার বাবা, অস্কারজয়ী অভিনেতা উইলিয়াম হার্টের মৃত্যুতে শোক করছে তার পরিবার। ৭২তম জন্মদিনের এক সপ্তাহ আগে ১৩ মার্চ তিনি চলে গেলেন। পরিবারের সান্নিধ্যে, শান্তিতে ও স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে তার।

    হার্ট ৮০ এর দশকে ক্লাসিক চলচ্চিত্র ‘বডি হিট’, ‘চিলড্রেন অব এ লেসার গড’, ‘ব্রডকাস্ট নিউজ’ এবং ‘দ্য বিগ চিল’সহ নানা ছবিতে অভিনয় করেছেন।


    ১৯৮৫ সালের সিনেমা ‘কিস অব দ্য স্পাইডার ওমেন’ ছবিতে অভিনয় করে অস্কার পান উইলিয়াম হার্ট। পাশাপাশি সেরা অভিনেতার জন্য ‘বিএএফটিএ ফিল্ম অ্যাওয়ার্ড’ অর্জন করেন।

    সম্প্রতি তিনি মার্ভেলের ছবি- ‘দ্য ইনক্রেডিবল হাল্ক‘, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার,’ ‘অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার,’ ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ এবং ‘ব্ল্যাক উইডো’তে কাজ করেছেন।

    সূত্র: সিএনএন


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ