ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • গোডাউন থেকে ছয় হাজার ২০০ লিটার সয়াবিন তেল জব্দ

     গোডাউন থেকে ছয় হাজার ২০০ লিটার সয়াবিন তেল জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় একটি গোডাইন থেকে রূপচাঁদা, ফরচুনসহ বিভিন্ন কোম্পানির ছয় হাজার ২০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ডিলার রাশেদুল আমিনকে জরিমানা এবং গোডাউন সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় ভোলা পৌর ১ নম্বর ওয়ার্ডের আবহাওয়া অফিস রোড এলাকায় অভিযান চালিয়ে জরিমানা ও গোডাউন সিলগালা করে দেওয়া হয়।

    ভোলা জেলা কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা মো. মোস্তফা সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

     

    তিনি জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে আবহাওয়া অফিস রোড এলাকায় স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টারের পাশে একটি গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। সেখানে রূপচাঁদা, ফরচুনসহ বিভিন্ন কোম্পানির ছয় হাজার ২০০ লিটার সয়াবিন তেল মজুত করা ছিল। এসময় ডিলার মো. রাশেদুল আমিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে গোডাউটি সিলগালা করে দেওয়া হয়।

    ডিলার রাশেদুর আমিন বেশি দামে বাজারে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত করে রেখেছিলেন বলে জানান কর্মকর্তা মোস্তফা সোহেল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ