ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • রাতভর নেচে সকালেই ঢাকা ছাড়লেন সানি-নারগিস-নুসরাতরা

    রাতভর নেচে সকালেই ঢাকা ছাড়লেন সানি-নারগিস-নুসরাতরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গতকাল রাজধানীর একশ' ফিট এলাকার শেফ টেভিল কনভেনশন হলে অনুষ্ঠিত হলে গান বাংলা চ্যানেলের কর্ণধার তাপস-মুন্নির মেয়ের বিবাহ পরবর্তী সংবর্ধনার আয়োজন। এই আয়োজন ঢাকার সিনেমা অঙ্গনের তেমন কেউ না থাকলেও বলিউড থেকে উড়ে এসেছিলেন  সানি লিওনি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার, নারগিস ফাখরি, কাটা লাগার শেফালি ও কণ্ঠশিল্পী কৈলাস খের। 

    শুধু বলিউডের না এসেছিলেন টালিগঞ্জেরও একঝাক তারকা। তাদের মধ্যে ছিলেন নুসরাত জাহান ও তার স্বামী যশ দাশগুপ্ত এবং মিমি চক্রবর্তী।

    এদের মধ্যে কেবল সানি লিওনিই আসার খবরই আসে প্রকাশ্যে। ঢাকার বিমাবন্দরে নেমেই সানি জানিয়ে দেন বাংলাদেশে তার অবস্থানের খবর। কিন্তু বাকিরা অনেকটা গোপনেই ঢাকায় আসেন। 

    তাপস-মুন্নির পারিবারিক ওই আয়োজনে অংশ নিয়ে উল্লাসে মেতেছিলেন প্রায় সারা রাত। নেচে-গেয়ে মাতিয়ে যান তারা। অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপস  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা রীতিমতো ভাইরাল! ভিডিওতে কণ্ঠশিল্পী ঐশীর কণ্ঠে গাওয়া দুষ্টু পোলাপাইন' গানের সঙ্গে নাচতে দেখা গেছে সানিকে। সঙ্গে ছিলেন ঢাকার একঝাক শিল্পী।

    এদিকে রাতভর নাচ-গান শেষে সকালেই ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বলিউড ও টলিউড তারকারা। 

    উল্লেখ্য, বলিউড ও টলিডউ থেকে যারা এই আয়োজনে আসেন তারা সবই তাপস-মুন্নির প্রতিষ্ঠান এম রেকর্ডস থেকে প্রকাশিত গানের মিউজিকের সঙ্গে সম্পৃক্ত। সানি লিওনি, নারগিস ফাখরি,নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী প্রতিষ্ঠানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ