ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • ওয়াসাবি খেয়ে জনি লিভারের একি হাল!

     ওয়াসাবি খেয়ে জনি লিভারের একি হাল!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডের 'কমেডি কিং' জনি লিভার। তাকে চেনেন না এমন মানুষ কমই আছে। ভারত পেরিয়ে বাংলাদেশেও একজন মজার কৌতুক অভিনেতা হিসেবে সুনাম রয়েছে তার।

    ইনস্টাগ্রামে বেশ সরব জনি লিভার। প্রায়ই নেটিজেনদের সঙ্গে মজাদার ভিডিও শেয়ার করেন। তার বিখ্যাত সব মুখভঙ্গি সমৃদ্ধ অভিনয়ের ভিডিও দেখতে মুখিয়ে থাকেন নেটাগরিকরা।


    কয়েকদিন আগে একটি ভিডিও শেয়ার করেছেন এই অভিনেতা। সেখানে জীবনে প্রথমবারের মতো ওয়াসাবি খাবারের পদটি টেস্ট করতে দেখা যাচ্ছে। ওই খাবারের ছোট্ট একটি টুকরো নিজের মুখে পুরে কেমন লাগছে- স্রেফ নিজের মুখের ভঙ্গিমায় দর্শকদের সেটি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি। এরপর কায়দা করে খাবারের পদটির নামও বলেন জনপ্রিয় বলি-কমেডিয়ান।

    ক্যাপশনে জনি লিখেছেন, 'ওয়াসাবি চেখে একেবারে তরতাজা হয়ে গেলাম।'

    জনির ভিডিওটি নেটজনতার নজর কেড়েছে। তার এমন কাণ্ডে হাসির রোল পড়েছে নেটপাড়ায়। প্রায় সাড়ে চার লাখ মানুষ ভিডিওটি দেখেছে। পাশাপাশি 'এক্সপ্রেশন কিং' জনির অভিনয়ের তারিফ করে মন্তব্যবক্সে নানা প্রশংসাবাক্যও জমা হচ্ছে।

    প্রসঙ্গত, গত তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডের 'কমেডি কিং'-এর মুকুট নিজের দখলে রেখেছেন জনি লিভার। দীর্ঘ ক্যারিয়ারে ২০০টির বেশি সিনেমায় দর্শকদের হাসিয়েছেন এই কৌতুক অভিনেতা। 'দিওয়ানা মাস্তানা' এবং 'দুলহে রাজা'র মতো সিনেমায় কমেডি ভূমিকার জন্য ২টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন তিনি।

     

    সূত্র: হিন্দুস্তান টাইমস


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ