ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • অস্তিত্বহীন পাথরঘাটার বোবারখাল

     অস্তিত্বহীন পাথরঘাটার বোবারখাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ বোবার খালটি স্থানীয় শতাধিক দখলবাজরা দখল করার কারনে অস্তিত্বহীন হয়ে পড়েছে। পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কালিবাড়ী গ্রামে বোবার খালটির অবস্থান। এলাকাবাসীর দাবী দ্র”ত সময়ের মধ্যে দখল উচ্ছেদ করে খালটি পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়া হোক।   

    স্থানীয় সূত্রে জানা গেছে, সাড়ে তিন কিলোমিটার বোবার  খালটি এক সময়ের পশ্চিম দিকে বলেশ্বর নদের পানি ঐতিহ্যবাহী এ খাল হয়ে পূর্বদিকে বিষখালী নদীতে প্রবাহিত হতো। তবে দিনে দিনে আজ ওই খালটি শতাধিকে লোকেরও বেশী স্থানীয় জনতা দখল করে বৃক্ষরোপন , বাগানবাড়ী, গরু পালন, মুরগির ফার্ম, কৃষি কাজ ও বসতবাড়ী নির্মাণ করছেন। 

    দখলের কারনে বোবা খালটি অস্তিত্বহীন  হয়ে পড়ায় প্রায় ৩ হাজার শতক কৃষিজমির চাষাবাদ দার”ন ভাবে বাধাগ্রস্থ হচ্ছে। তবে ওই খালটির এমন ভাবে দখল করা হয়েছে যে, এখন অনেক স্থান থেকেই বোঝার উপায়ই নেই যে এখানে একটি খাল ছিল। 

    এমনকি ওই বোবার খালের পশ্চিমাংশের স্লুইজঘাটটিও  বন্ধ করে রাখা হয়েছে। স্থানীয় রফিক,সজীব ও সুমন বলেন, স্লুইইস গেট বন্ধ থাকায় বর্ষা মৌসুমে কৃষি জমি তলিয়ে যায় আর শুষ্ক মৌসুমে ক্ষেতে পানি প্রয়োজন হলে ওই স্লুইজ গেট থেকে পানি ওঠতে পারেনা। এতে দুই মৌসুমেই কৃষকরা মার খাচ্ছে। 

    কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, খাল সংলগ্ন এলাকায় পানির অভাবে বোরোসহ কৃষি চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। দ্রতই ওই খালটির ব্যাপারে পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ