ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • ফের চালু ‘মানবতার বাজার’

    ফের চালু ‘মানবতার বাজার’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাধা উপেক্ষা করে বরিশালে ফের চালু হল বাসদের ভ্রাম্যমান “মানবতার বাজার”। রবিবার ( ৯ মে) সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার উদ্যোগে লকডাউনে ক্ষতিগ্রস্ত শ্রমজীবী পরিবারকে খাদ্যসহায়তা দেয়ার কর্মসূচী হিসেবে অশ্বিনী কুমার হলচত্বরে এ ‘ভ্রাম্যমান মানবতার বাজার’ চালু করা হয় । এসময় অশ্বিনী কুমার হলচত্বরে দুই শতাধিক ও আমতলার মোড়ে দুই শতাধিক শ্রমিক পরিবারকে চাল- ডালও তেল-আলুসহ ১১ ধরনের খাদ্যসামগ্রী প্রদান করা হয়। 

    এসময় উপস্থিত ছিলেন বাসদের বরিশাল জেলার আহবায়ক ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারন সম্পাদক মানিক হাওলাদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন শিকদারসহ বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ। 

    উল্লেখ্য, গত ৬ মে বরিশালের একটি শিক্ষা প্রতিষ্ঠানে এই খাদ্যসহায়তা কর্মসূচী শুরু হলেও রাজনৈতিক চাপে সেই শিক্ষা প্রতিষ্ঠানটি ভেন্যু দিতে অপারগতা প্রকাশ করে। শনিবার বাসদের পখ্ষ থেকে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে অভিযোগ করা হয়। তারি ধারাবাহিকতায় কোন স্থান নির্ধারণ না হওয়ায় রবিবার ভ্যানে ভ্যানে খাদ্যসামগ্রী নিয়ে ‘ভ্রাম্যমান মানবতার বাজার’ শুরু করে বাসদ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ