ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • ঝালকাঠিতে অটোচালক হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

    ঝালকাঠিতে অটোচালক হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় অটোচালক নাসির উদ্দিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার বেলা ১২টায় কাঁঠালিয়া উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নাসিরের শিশু সন্তান, স্ত্রী, মা ও ভাইসহ পরিবারের সদস্যদের পাশাপাশি দুইশতাধিক মানুষ অংশ নেয়। কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির মানববন্ধনে অংশগ্রহণ করে হত্যাকারীর ফাঁসির দাবি জানান।

    এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদার, সিকদার মো. কাজল, তরুণ সিকদার, এম. এম. তারিকুজ্জামান, নাসিরের স্ত্রী, ভাই জসিম ও বসির।

    বক্তারা জানান, গত ২৮ ফেব্রুয়ারি অটোবাইকসহ নাসির নিখোঁজ হন। পরের দিন মশাবুনিয়া গ্রামের বিষখালী নদীর তীরে কেয়াবন থেকে দুইহাত বাধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।  লাশ উদ্ধারের পর উপজেলার বাঁশবুনিয়া গ্রাম থেকে সাকির হোসেন নামে এক যুবককে আটক করে র‌্যাব-৮। সাকিরের স্বীকারোক্তি অনুযায়ী ভান্ডারিয়া থেকে অটোবাইক এবং পার্শ্ববর্তী বামনা থেকে নাসিরের ব্যবহৃত মোবাইল ফোন ও টর্চ লাইট উদ্ধার করে র‌্যাব সদস্যরা। মানববন্ধন থেকে এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি জানানো হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ