ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বরিশাল-রাজশাহী ম্যাচের ফলাফল দুই দিনেই!

    বরিশাল-রাজশাহী ম্যাচের ফলাফল দুই দিনেই!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মতবাদ ডেস্ক :: দুই বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলাম ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসরে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ দুই দিনেই জিতে নিল রাজশাহী বিভাগ। বরিশাল বিভাগকে তারা ইনিংস ও ৯ রানে হারিয়েছে। ম্যাচে সানজামুল ১০টি ও তাইজুল ৮টি উইকেট নেন।

    সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বরিশাল বিভাগ। প্রথম দিনই তারা ৮২ রানে অল-আউট হয়। প্রথম দিন ১৫১ রানে শেষ হয় রাজশাহীর ইনিংসও। এতে প্রথম ইনিংস থেকে ৬৯ রানের লিড পায় রাজশাহী। গতকাল দুই দলের তিন ইনিংস মিলিয়ে ২১ উইকেটের পতন হয়েছিল!

    পিছিয়ে থেকে প্রথম দিন নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ১ উইকেটে ২৩ রান করে বরিশাল। ইনিংস হার এড়াতে বাকী ৯ উইকেটে তাদের ৪৬ রান করতে হতো। কিন্তু বাকি ৯ উইকেটে তারা মাত্র ৩৭ রান যোগ করতে পারে। বরিশালের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ৬০ রানে। এই ইনিংসে সানজামুল ৬টি ও তাইজুল ৪টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন তাইজুল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ