ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • এক মাছের জন্য জরিমানা ৩৫ হাজার টাকা!

    এক মাছের জন্য জরিমানা ৩৫ হাজার টাকা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে শাপলা পাতা মাছ বিক্রয়ের অপরাধে এক মাছ বিক্রেতাকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন এ দণ্ড দেন।

    দণ্ডপ্রাপ্ত হলো পার্শ্ববর্তী ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া এলাকার মো. জাকির সিকদারের ছেলে মো. মাঈন উদ্দিন সিকদার (২২)।

    উপজেলা বন কর্মকর্তা অফিসার মো. আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাগড়িবাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ মণ ওজনের একটি শাপলা পাতা মাছসহ মাঈন উদ্দিনকে আটক করে পুলিশ। পরে তাকে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত করলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন ও মাছটি উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ