ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • ঝড় তুললেন শাহরুখ!

    ঝড় তুললেন শাহরুখ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবছা চেহারা, সঙ্গে ভরাট কণ্ঠের সংলাপ। এতেই উঠে গেল ঝড়! বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ চার বছর পর কোনো সিনেমায় পাওয়া গেল।

    ভক্তরা তো অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। সেই অপেক্ষার মাত্রাই যেন আরও বেড়ে গেল অফিসিয়াল ঘোষণার মাধ্যমে।

    অনেক দিন ধরেই বলিউড কিং শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে বুধবার (২ মার্চ) যশরাজ ফিল্মসের পক্ষ থেকে টিজার আকারে অফিসিয়াল ঘোষণা দেওয়া হয়েছে।

    ১ মিনিট ৪ সেকেন্ডের এই টিজারে দেখা দিয়েছেন সিনেমার প্রধান তিন চরিত্রের শাহরুখ খান, জন আব্রাহাম ও দীপিকা পাডুকোন। জন-দীপিকাকে স্পষ্ট চেহারায় সংলাপ বলতে দেখা গেলেও কিং থেকে গেলেন আবছা অবতারে। কেবল তার কণ্ঠে শোনা গেল জোরালো সংলাপ। শেষ সংলাপটি ছিল- ‘জালদি মিলতে হ্যায় পাঠান সে’।

    ‘পাঠান’ সিনেমা নির্মিত হয়েছে দেশপ্রেমের গল্পে। যেখানে শাহরুখ অভিনয় করেছেন একজন স্পাই এজেন্টের ভূমিকায়। ভিলেনের ভূমিকায় থাকছেন জন আব্রাহাম। আর এসআরকের বিপরীতে দীপিকা।

    টিজারটি প্রকাশ্যে আসার পরই ট্রেন্ডিংয়ে চলে এসেছে। ইউটিউব ও সোশ্যাল মিডিয়াগুলোতে আলোচনার ঝড় উঠেছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের ২৫ জানুয়ারি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ