ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • আমতলীতে সরকারি গাছ কেটে নিলেন বিএনপি নেতা!

    আমতলীতে সরকারি গাছ কেটে নিলেন বিএনপি নেতা!
    ছবি : কেটে নেয়া গাছের অবশিষ্টাংশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীর পানি উন্নয়ন বোর্ড অফিস সংলগ্ন পৌরসভার ১ নং ওয়ার্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অর্ধশতাধিক খেজুর, জিলাপী, বাবলাগা কেটে ফেলেছেন বিএনপি কর্মী মোঃ কালাম হাওলাদার। পৌরসভার বৈঠাকাটা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের এ গাছগুলো কালাম হাওলাদার ৭/৮ জন লোকনিয়ে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাটেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে কালাম ও তার লোকজন পালিয়ে যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি  চলছে বলে আমতলী থানা ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়।

    জানাগেছে, বরগুনা পানি উন্নয়ন বোর্ড উপ-বিভাগীয় প্রকৌশলীর আমতলী অফিস সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বাবলা, জিলাপি ও খেজুরসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। গাছগুলো চাওড়া ইউনিয়ন বিএনপির নেতা মোঃ কালাম হাওলাদার ও তার ছেলেসহ ৭/৮ জন লোক নিয়ে  শনিবার কেটে ফেলেন। 

    গাছ কাটার সংবাদ পেয়ে বিকেলে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ দেখতে পেয়ে কালাম হাওলাদার তার লোকজন নিয়ে পালিয়ে যান।

    মোঃ কালাম হাওলাদার মুঠোফোনে গাছ কাটার কথা স্বীকার করে বলেন, আমার বাবার জমির সীমানার গাছ কেটেছি।

    আমতলী থানার অফিসার ইনচার্জ  মোঃ শাহআলম হাওলাদার  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ যাওয়ার পর কালাম ও তার লোকজন পালিয়ে গেছেন।

    বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ কায়সার আলম মুঠোফোনে বলেন, যারা গাছ কেটেছেন তাদের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
           


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ