ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩ 

    মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পিরোজপুরের মঠবাড়িয়ায় হত্যা চেষ্টা মামলা তুলে নিতে বাদিকে প্রাণ নাশের হুমকি দেয়ার ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগী শাহজাহান বেপারী মঠবাড়িয়া থানায় ৪ জনের বিরুদ্ধে জিডি করেছে। 

    শাহজাহান বেপারী উপজেলার ধানীসাফা গ্রামের মৃত. আসমত আলী বেপারীর ছেলে। জিডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহান বেপারীর সাথে তার ভাই রব বেপারী ও রুহুল আমীন বেপারীর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। 

    গত ৪ মে সকালে শাহজাহান বেপারী তার জমিতে পাকা স্থাপনা নির্মাণ করতে গেলে রব ও রুহুল আমীন বেপারী বাধা দিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে শাহজাহান বেপারী ও তার ছেলে মনির বেপারী আহত হন। এসময় তার মেয়ে মর্জিনা এগিয়ে এলে তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর জখম মর্জিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। 

    এ হামলার ঘটনায় ৫ মে শাহজাহান বেপারী বাদি হয়ে আঃ রব বেপারীকে প্রধান আসামী করে ৫ জন নামীয় ও অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে মামলা করেন। এব্যাপারে আঃ রব ও রুহুল আমীন বেপারী বলেন, বড় ভাই শাহজাহান বেপারী বাড়ির সৌন্দর্য্য নস্ট করে উঠানের মধ্যে পাকা স্থাপণা নির্মানের চেষ্টা করলে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করি। 

    পুলিশ বাড়িতে এসে স্থিতিশীল অবস্থায় থাকতে বলেছে। সে সরকারি আদেশ অমান্য করে কাজ করায় ঝগড়া ও সামান্য পাল্টপাল্টি ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে আমি আঃ রবও আহত হই এবং মনিরকে প্রধান আসামী করে ৬ জন নামীয় ও অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে মামলা করি। আমরা চাই বিষয়টি সুষ্ঠ সমাধান হোক। মঠবাড়িয়া থানার ওসি নূরুর ইসলাম বাদল বলেন,তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ