ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আটকৃতরা হলো, উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামের মৃত নিকুঞ্জ মিস্ত্রির ছেলে মাদক ব্যবসায়ী শিবু মিস্ত্রি (৬০) ও একই উপজেলার ফুল­শ্রী গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে জাকাত ফকির (৩০) । 

    এঘটনায়  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আগৈলঝাড়া থানা ওসি তদন্ত মোঃ মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামের রামানন্দের আঁক বিষ্ণু মন্দিরের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শিবু মিস্ত্রি এবং আগৈলঝাড়া ফিলিং ষ্টেশনের সামনে থেকে  জাকাত ফকিরকে গ্রেফতার করা হয় । 

    এসময় তাদের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা উদ্বার করা হয় । এঘটনায় এসআই আলী হোসেন বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। মামলা নং-৪/৫। 

    গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে শনিবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ