ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • সংবাদ সন্মেলনে অভিযোগ মনীষার

    রাজনৈতিক ষড়যন্ত্রে বন্ধ করে দেয়া হলো মানবতার বাজার

    রাজনৈতিক ষড়যন্ত্রে বন্ধ করে দেয়া হলো মানবতার বাজার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের বিনা মূল্যে পণ্য দেয়ার জন্য বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মানবতার বাজার রাজনৈতিক ষড়যন্ত্রে বন্ধ করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী। 

    নগরীরর ফকিরবাড়ি রোডের বাসদ কার্যালয়ে শনিবার বেলা ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। কারা এই ষড়যন্ত্রে জড়িত, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু না বলে জেলা বাসদের সদস্যসচিব মনীষা বলেন, ‘বিগত সিটি করপোরেশন নির্বাচনে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারাই জড়িত।’ 

    সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমন। মনীষা চক্রবর্তী সংবাদ সম্মেলনে বলেন, রাজনৈতিক ষড়যন্ত্রে শুক্রবার সন্ধ্যায় অমৃত লাল দে মহাবিদ্যালয় কর্তৃপক্ষ বাসদকে মানবতার বাজার সরিয়ে নেয়ার অনুরোধ করে। পরে নগরীর অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে যোগাযোগ করা হয়। কিন্তু কেউই বাজার বসানোর অনুমতি দেয়নি। 

    তিনি বলেন, ‘যতই বাধা আসুক, আগামীকাল (রোববার) থেকে যেকোনোভাবে মানবতার বাজার পুনরায় শুরু করব। সেটি স্থান পরিবর্তন বা ভ্রাম্যমাণ হলেও করা হবে।’ বক্তব্যে ইমরান হাবিব রুমন বলেন, অমৃত লাল দে মহাবিদ্যালয় কর্তৃপক্ষ হঠাৎ করে এই সিদ্ধান্তের কথা জানায়। বরিশালের সাধারণ মানুষের জন্য মানবতার বাজার অব্যাহত রাখা হবে।

     ৬ মে বরিশালে করোনায় ক্ষতিগ্রস্ত দিনমজুর শ্রেণির জন্য বাজার বসায় বাসদ। নগরের অমৃত লাল দে মহাবিদ্যালয়ের গ্যারেজে সেটি পরিচালিত হচ্ছিল। দুই দিনে পাঁচ শতাধিক দিনমজুর শ্রেণির লোকজন বিনা মূল্যে ১০ ধরনের পণ্য নিতে পেরেছেন। দেশে গত বছর মার্চে করোনাভাইরাস সংক্রমণ শুরু হলে এভাবে বিনা মূল্যে ২০ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ